শাহি চিকেন বটি কাবাব

শাহি চিকেন বটি কাবাব



মাস্টারশেফের হাতে চার পদ


উপকরণ: মুরগির বুকের মাংস ৯০০ গ্রাম, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, টক দই ১ কাপ, শর্ষের তেল সিকি কাপ, কাশ্মীরি মরিচ ১ টেবিল চামচ, জিরা ১ টেবিল চামচ, গরম মসলা ২ চা–চামচ, জায়ফলগুঁড়া ১ টেবিল চামচ, দারুচিনিগুঁড়া আধা চা–চামচ, লেবুর রস ৪ টেবিল চামচ, লবণ ১ চা–চামচ, বাদামের মিশ্রণ সিকি কাপ ও বেরেস্তার জন্য ভাজা পেঁয়াজ ২ টেবিল চামচ।

স্মোকি করার জন্য: কয়লা ও ১ চা–চামচ ঘি।

প্রণালি: প্রথমেই হাড় ছাড়া বুকের মাংস টুকরা করে কাটতে হবে। এরপর বাদামের মিশ্রণ ও পেঁয়াজের বেরেস্তা একটি পাত্রে ব্লেন্ড করতে হবে। আরেকটি পাত্রে সব মসলা, তেল ও দইয়ের সঙ্গে মাংসে মিশিয়ে ম্যারিনেট করে দুই ঘণ্টা রাখতে হবে। দুই ঘণ্টা পর মাংস বের করে কাঠিতে গেঁথে অল্প আঁচে চুলায় ১৫ মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। এরপর চুলা বন্ধ করে ফয়েলে গরম কয়লা ও ঘি দিয়ে স্মোকি তৈরি করতে হবে। এই ফয়েলের র‌্যাপ মাংসের পাত্র দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলে মাংসে একটি ধোঁয়াটে (স্মোকি) গন্ধ আসবে।

Post a Comment

0 Comments