বাঙ্গালীদের প্রিয় খাবার এর ভেতর অন্যতম পছন্দের খাবার হলো সরিষা ইলিশ। সরিষা ইলিশ রান্না খুবই সহজ তো আর কথা না বাড়িয়ে চলুন সরিষা ইলিশের রেসিপি টা ঝটপট দেখে নিন



উপকরণঃ

> পেঁয়াজ বাটা চা চামচ

> কাঁচা মরিচ বাটা পরিমাণ মত

> সরিষা বাটা চা চামচ

> জিরা বাটা চা চামচ

> আদা বাটা চা চামচ

> তেল

> পেঁয়াজ কুচি টেবিল চামচ

> তেজপাতা - টি

> লবণ

> হলুদ গুড়ো

প্রস্তুত প্রণালীঃ

মাছের পিচ গুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রাখুন এখন চুলার উপর ফ্রাইপ্যান বসিয়ে তাতে পরিমাণ মত তেল দিন। মাছ গুলো হালকা করে ভেজে নিন এইবার আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে নিন। এখন সব বাটা মসলা, হলুদ গুড়ো, তেজপাতা লবণ দিয়ে ভাল করে কষিয়ে নিন। একটু পানি দিবেন। মসলার উপর তেল ভেসেউঠলে মাছ গুলো দিয়ে ঢেকে দিন। একটু পর ঢাকনাউঠিয়ে মাছ গুলো উলটিয়ে মসলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম রাখুন। ঝোল ঘন হয়ে এলে কয়েকটি কাঁচা মরিচ ফালি করে দিন। ঢাকনা দিয়ে রাখুন পাঁচ মিনিট এইবার ঢাকনা খুলুন নামিয়ে নিয়ে আবার একটু জিরার গুড়া ছিটিয়ে দিন। দেখুন অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে। হয়ে গেল সুস্বাদু সরিষা ইলিশ