How To Cook Kalia of Fish Egg Full Recipe | মাছের ডিমের কালিয়া

মাছের ডিমের কালিয়া অনেক মজার একটি খাবার । ছোট থেকে বড় সবাই পছন্দ করবে । গরম ভাতের সাথে গরম গরম মাছের ডিমের কালিয়া খেতে খুব ভাল লাগবে । চলুন দেখে নিন মাছের ডিমের কালিয়া কিভাবে রান্না করতে হবে এবং কি কি উপকরণ লাগবে –


উপকরণঃ

> টাটকা বড় রুই মাছের ডিম

> আলু ২ টি

> পেঁয়াজ বাটা

> আদা বাটা

> শুকনো মরিচ গুড়ো

> হলুদ গুড়ো

> দারচিনি

> ছোট এলাচ

> লবঙ্গ

> টক দই

> লবণ

> চিনি

> তেল বা ঘি ।

প্রস্তুতপ্রণালীঃ

প্রথমে মাছের ডিম গুলো সাবধানে ভাল করে ধুয়ে নিতে হবে । মাছের ডিম ধোয়ার পড়ে একটু লবণ মাখিয়ে মিনিট পাঁচেক রেখে দিতে হবে । তারপর ডিম গুলো অল্প তেলে ফ্রাইপ্যান এ একটু এপিট-ওপিট হঁসের ডিমের অমলেটের মত ভেজে নিতে হবে । ভাজার পর ডিম গুলো ছুরি দিয়ে টুকরো করে নিতে হবে । এবার আলু গুলো ডুমো ডুমো করে মাছের ডিমের সমান করে কেটে নিতে হবে । এইবার ফ্রাইপ্যানে পরিমাণ মত তেল বা ঘি দিয়ে আলু গুলো কষিয়ে নিন । বেশ ভাজা ভাজা হলে মাছের ডিম ও আলুর পরিমাণ বুঝে টকদই, একটু চিনি, আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ গুড়ো, হলুদ গুড়ো, গোটা গরম মসলা ও পরিমাণ মত লবণ দিয়ে ভাল করে আবার কষিয়ে নিন । এবার পানি দিন । আলু সেদ্ধ হয়ে ঘন ঝোল থাকরে, সেই রকম মাপে পানি দিবেন । এবার ঢাকনা দিয়ে ঢেকে দিন ভাল করে । কিছুক্ষন পড়ে পানি যখন বেশ ফুটতে থাকবে , তখন মাছের ডিমের ভাজা টুকরা গুলো ছেড়ে ‍দিন । চুলার আঁচ আস্তে করে দিন, এবার দেখে নিন আলু সিদ্ধ হয়েছে কিনা । আলু সিদ্ধ হয়ে গেলে এবং ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন । নামানোর পরে একটু জিরার গুড়ো ছিটিয়ে দিন । ব্যাচ হয়ে গেলো সুস্বাদু মাছের ডিমের কালিয়া । এবার গরম গরম পরিবেশন করুন মজাদার মাছের ডিমের কালিয়া ।

Post a Comment

0 Comments