ছোট-বড় সবারই খুব পছন্দের খাবার চিকেন ফ্রাই। গরম গরম চিকেন ফ্রাই টমেটোর সস দিয়ে খেতে খুবই মজা। বিশেষ করে এই শীতের বিকেলে বা সন্ধ্যায় চিকেন ফ্রাই হলে তো আর কোন কথাই নাই। পরিবারের সবার জন্য ঝটপট কিভাবে চিকেন ফ্রাই বানাবেন তার রেসিপি টা দেখে নিন....
উপকরণঃ
*মুরগি
*আদা বাটা ২ চা চামচ
*জিরা বাটা ২ চা চামচ
*ধনিয়া বাটা ২ চা চামচ
*রসুন বাটা ২ চা চামচ
*পেয়াজ বাটা ৩ চা চামচ
*গোলমরিচগুঁড়া বা বাটা ১ চা চামচ
*পাঁচফোড়ন বাটা ৩ চা চামচ
*হলুদ গুঁড়ো
*মরিচের গুঁড়ো
*ডিম
*সয়াসস
*লেবু
*টেস্টিং সল্ট ১ চা চামচ
*লবণ পরিমাণ মত
*তেল
প্রস্তুতপ্রণালীঃ
সবার আগে মুরগি কেটে ভালো করে ধুয়ে নিন। চিকেন ফ্রাই করার জন্য মুরগির মাংস গুলো বড় করে পিচ করতে হবে। এখন একটি কাটা চামচ দিয়ে মাংস গুলো ছিদ্র ছিদ্র করে নিন। এখন সব রকম বাটা মসলা, লেবু, ডিম, লবণ, টেস্টিং সল্ট, হলুুদ ও মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেরিনেট করে রাখুন। সবকিছু দেবার পর সয়াসস দিবেন। ৪০-৫০ মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এখন চুলার উপর ফ্রাইপ্যান বা কড়াই বসিয়ে তেল দিন। তেল একটুু বেশি করে দিবেন কারন চিকেন ফ্রাই ডুুুবো তেলে ভাজতে হয়। একে একে মাংসের পিচ গুলো ভেজে নিন। ভাজার সময় সাবধানে ভাজবেন যেন তেল ছুটে গায়ে না পড়ে। চুলার আঁচ মিডিয়ামে রাখুুুন। ভাজা হয়ে গেলে একটি পাত্রে টিস্যু পেপার পেতে তার উপর রাখুন এতে তেল তেল ভাবটা থাকবেনা। হয়ে গেলো মুুুুুচমুচে মজাদার রেস্টুরেন্টের মত চিকেন ফ্রাই। সস এর বোতল নিয়ে খেতে বসে পরুন পরিবারের সবাইকে নিয়ে।

0 Comments