How to cook Fish with Bean seeds Recipe - শিমের বিচি দিয়ে মাছ রান্নার রেসিপি

 আসসালামু আলাইকুম....  

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন এক রেসিপি।  শিমের বিচি দিয়ে আপনারা কিভাবে মাছ রান্না করবেন তা বলব আজ 😊।

🌺উপকরণঃ 

👉শিমের বিচি

👉মাছ ( রুই, কাতল, চিংড়ি) 

👉পেঁয়াজ বাটা

👉আদা বাটা

👉রসুন বাটা

👉জিরা বাটা

👉ধনিয়া গুড়া

👉হলুদ গুড়া

👉কাঁচা মরিচ কাটা

👉তেজপাতা

👉গরম মসলা

👉তেল

👉লবণ




🌺প্রস্তুত প্রণালীঃ


বাজার থেকে শিমের বিচি কিনে এনে ভালো করে ধুয়ে একটি পাত্রে ভিজিয়ে রাখুন ৫-৬ ঘন্টা। তারপর আবার ভালো করে ধুয়ে বিচির গায়ে থেকে খোসা গুলো ছড়িয়ে নিন। এরপর সব মসলা গুলো দিয়ে পেসারে  কুকারে সিটি দিয়ে নিন। এই দিকে মাছ গুলো ভাজার জন্য রেডি করুন। মাছ ভাজা হয়ে গেলে তা আলাদা পাত্রে তুলে রাখুন। এখন ফ্রাই প্যান বা কড়াইয়ে আবার একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, তেজপাতা, জিরা দিয়ে ফোঁড়ন দিন। একটু পরে এই ফোঁড়ন গুলোর উপরে মাছ একটু ভাঙ্গা ভাঙ্গা  করে দিন। কিছুক্ষন নাড়াচাড়া করার পর পেসার কুকারের ঢাকনা খুলে বিচি গুলো একটু ঘেটে নিন। এরপর সবকিছু কড়াইয়ে ঢেলে দিন। দিয়ে একটু নাড়ুন, ভালো করে মেশান সবকিছু।  দেখবেন সুন্দর গন্ধ পাচ্ছেন 😊😊।

এখন চুলার আঁচ একটু কম করে দিয়ে চুলার উপরেই রাখুন। লবণ, ঝাল ঠিক আছে কিনা দেখুন। অন্য একটি জায়গায় একটু জিরা ভেজে গুড়া করে নিয়ে উপরে ছিটিয়ে দিন। হয়ে গেল নতুন অনেক সুস্বাদু রান্না। 

পরিবেশনের সময় উপরে একটু ধনিয়া পাতা কুচি করে দিতে পারেন 😊।অল্প সময়ে অনেক সুন্দর রান্না।  

🌺 সম্ভব হলে আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারেন 🌺


Post a Comment

0 Comments