ছোট মাছের টক

আমরা তো সবাই ছোট মাছ বিভিন্নভাবে রান্না করে খেয়েছি। শধু ছোট মাছের চচ্চড়ি, আলু দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি। আজ আপনারা ছোট মাছের আর একটি নতুন রেসিপি জানবেন। সেটা হলো ছোট মাছের টক। কি ভাবছেন আমের টক, জলপাই এর টক হয় আর এখন কিনা মাছের টক…. জি ছোট মাছের টক। খেতে খুবই অসাধারন।




উপকরণ:

ছোট মাছ (ছোট কই, বাটা, চিংড়ি, খলসে মাছ )

লবণ

হলুদ

পাকা তেঁতুল

সরিষার তেল

তেজপাতা

মরিচ

মেথী

গোটা সরিষা

চিনি ও

ধনিয়া পাতা

 

প্রস্তুত প্রণালী:

প্রথমে মাছ গুলোতে লবণ, হলুদ মেখে রাখুন কিছুক্ষণ। তারপর ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখা মাছ গুলো ‍দিয়ে কষিয়ে নিন। এবার একটা পাত্রে পাকা তেঁতুল পানি দিয়ে গুলিয়ে পাতলা গোলা করে রাখুন। এখন আবার ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে তেজপাতা, মরিচ, মেথী ও সরিষা ফোড়ন দিয়ে তেঁতুল গোলা ঢেলে দিন । এরপর লবণ, হলুদ ও একটু চিনি দিয়ে দিন। ভালো করে ফুটে উঠলে কষিয়ে রাখা মাছ গুলো দিয়ে দিন। বেশ কিছুক্ষণ রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে ও মাছ ‍সিদ্ধ হয়ে এলে নামিয়ে রাখুন। নামানোর আগে কুচিকুচি করে কাটা ধনিয়া পাতা ছড়িয়ে দিন মাছের উপরে । পরিবারের সবাইকে নিয়ে পরিবেশন করুন ।

 


আজ ২০২০ সালের শেষ দিন। আগামী বছর সবার যেন অনেক ভাল কাটে এই কামনায় সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।