How To Cook Chicken Shahi Roast Recipe - বিয়ে বাড়ির চিকেন শাহী রোস্ট রান্নার সহজ রেসিপি।


রোস্ট আমার পছন্দের খাবারের মধ্যে একটিপোলাও, ফ্রাইড রাইস বা সাদা ভাতের সাথে সবদিয়েই আমার খেতে ভাল লাগেআজকে আমি আপনাদের খুব সহজভাবে কিভাবে ঘরেই তৈরি করবেন চিকেন শাহী রোস্ট তার রেসিপি দিবযেটা আপনারা ঝটপট তৈরি করে পরিবারের সবার সাথে মজা করে খেতে পারবেন

 



উপকরণঃ

মিডিয়াম সাইজের মুরগি

আদা বাঁটা

রসুন বাঁটা

পেঁয়াজ বাঁটা

জিরা বাঁটা

ধনিয়া গুড়ো

কাঁচা মরিচ বাঁটা

লবণ

চিনি

টকদই

লেবু

তেজপাতা

গরম মসলা

তেল

ঘি

 

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে মুরগি কেটে রোস্টের জন্য পিচ করে নিনরোস্টের পিচগুলো ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিনএখন একটি পাত্রে রোস্টের পিচ গুলো নিয়ে তাতে সবরকম বাঁটা মসলা, লবণ, লেবু, ধনিয়া গুড়া টকদই দিয়ে ভাল করে মাখিয়ে নিনরোস্টের টুকরো গুলো কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিবেন এতে সব মসলা ভালভাবে ঢুকবেএইভাবে ঘণ্টা রেখে দিনআর যদি তাড়া থাকে তো ৩০ মিনিট রাখলেও হবেএখন চুলার উপর ফ্রাইপ্যান বসিয়েদিয়ে তাতে তেল দিনতেল গরম হয়ে এলে রোস্টের পিচ গুলো একে একে ভেজে তুলুনএকটু ভাজা ভাজা করবেন যেন বাদামি রং এর হয়মনে রাখবেন রোস্ট ভাজার ভেতরেই রোস্ট রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করেএখন অন্য একটি ফ্রাইপ্যানে ঘি দিয়ে তেজপাতা, গরম মসলা একটু জিরে দিয়ে ফোড়ন দিনএখন রোস্টের মাখানো যে মসলা গুলোছিল তা দিয়ে দিনএকটু পরে রোস্টের পিচ গুলো দিয়ে দিনকিছুক্ষণ ফুটানোর পর চিনি দুধ দিয়ে দিনএখন ঢাকনা দিয়ে ভাল করে ঢেকে দিনচুলার আঁচ একটু কমিয়ে রান্না করুনঢাকনা খুলে দেখুন ঝোল ঘন হয়ে এলে একটু টেস্ট করুন, ঝাল, লবণ, চিনি সব ঠিক আছে কিনা দেখে নিননামানোর আগে কয়েকটি কাঁচা মরিচ দিননামানোর পরে বেরেস্তা গুড়ো করেদিবেনআর চিকেন শাহী রোস্টের উপর একটু গরম মসলা ভেজে গুড়ো করে দিবেনঅন্যান্য রোস্টের থেকে এই একটি মসলার জন্যই চিকেন শাহী রোস্টের স্বাদ আলাদাব্যাস রেডি হয়ে গেলো অনেক টেস্টি চিকেন শাহী রোস্ট

Post a Comment

0 Comments