How To Cook Fish With Brinjal Fry Full Recipe. মাছের পুর দিয়ে বেগুনি সহজ রেসিপি।

 আমাদের শরীরের জন্য মাছ-মাংস খাওয়া যতটা প্রয়োজন ঠিক ততটাই সব্জি খাওয়া প্রয়োজন বা একটু বেশিই প্রয়োজন। সেই সব্জি আমরা বিভিন্নভাবে রান্না করতে পারি।  এই ধরুন মাছ দিয়ে।  আজ আমি আপনাদের মাছ দিয়ে বেগুন ভাজার রেসিপি দিব। চলুন ঝটপট রেসিপিটা দেখে নিন.... 

          


উপকরণঃ

*মাছ

*বেগুন 

* পেঁয়াজ বাঁটা

*আদা বাঁটা  

*মরিচ বাঁটা

*নারিকেল বাঁটা

*ধনে বাঁটা

*হলুদ গুড়ো

*লবণ

*চিনি


প্রস্তুত প্রণালীঃ

প্রথমে বলে রাখি আপনি যেকোন ধরনের মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। আমি এখন রুই মাছ নিয়েছি। মাছ গুলো ধুয়ে একটা সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর সিদ্ধ করা মাছ গুলোর সাথে সব বাঁটা মসলা, চিনি  ও লবণ দিয়ে একসাথে আবার ব্লেন্ড করে নিন। এখন বেগুন টি টুকরো না করে ফালি করে কাটুন।  এমন ভাবে কাটবেন যেন বেগুনের বোটার সাথে আটকিয়ে থাকে। এখন চেরা বেগুনের ভেতরে সবকিছু ব্লেন্ড করা পুর দিয়ে দিন। চুলার উপর ফ্রাইপ্যানে বেশি করে তেল দিয়ে ডুবো তেলে ভাঁজুন। অল্প আঁচে ভাজবেন তাহলে ভালো মত সিদ্ধ হবে।  সাবধানে ভাঁজবেন যেন খুলে না যায় বেগুন। গরম গরম পরিবেশন করুন।ইচ্ছা করলে মাছের পুর দেয়া বেগুনের উপর টমেটো সস দিয়ে গরম ভাতে বা পোলাও এর সাথে মজা করে খেতে পারবেন। 

                               



 


 

   

 

 


Post a Comment

0 Comments