How To Cook Coconut Rice Full Recipe. নারিকেল ভাত রান্নার সহজ রেসিপি।

 আমরা তো অনেক কিছুই রান্না করে খায়। চলুন আজ একটু নতুন কিছু রান্না করা যাক। আমরা তো সবাই ভাত খেয়ে থাকি বা ভাত খেতেই পছন্দ করি। তো সেই ভাত টা যদি নারিকেল ভাত হয় তো কেমন হয়...? দারুণ হবে...খেতে।আজ আমি আপনাদের নারিকেল ভাত কিভাবে রান্না করবেন তার সহজ রেসিপি নিয়ে এসেছি। নারিকেল ভাত এই খাবারটি বর্মী খাবার।বর্মী রান্না অনেকটা চীন ও ভারতীয় রান্নার মাঝামাঝি একটা রান্না। বর্মী রান্না পরিবেশন করে দেখলে হয় কেমন....



উপকরণঃ  

বাসমতি চাল

নারিকেল দুধ

লবণ

চিংড়ি  মাছ

মটরশুঁটি

কাজুবাদাম

কাঁচা মরিচ    


রান্নার পদ্ধতিঃঃ

চাল গুলো ভালো করে ধুয়ে নিতে হবে। কিছুক্ষণ পানি শুকিয়ে নিবেন। এরপর একটি হাঁড়িতে নারিকেল এর দুধ ও লবণ দিয়ে চুলার উপর বসিয়ে দিন। হাল্কা গরম হয়ে এলে চাল গুলো দিয়ে দিন। অল্প আঁচে রান্না করবেন। একটু পরে মটরশুঁটি ও কাজুবাদাম দিয়ে দিবেন। এখন অন্য আরেকটি চুলায় ফ্রাইপ্যানে তেল দিয়ে চিংড়ি মাছ গুলো লবণ,হলুদ ও মরিচের গুড়া দিয়ে মাখিয়ে তেলের উপর দিয়ে একটু ভেজে নিন। এখন হাঁড়ির ঢাকনা খুলে একটু নেড়ে দিন চাল গুলো। কয়েকটি কাঁচা মরিচ কেটে দিন। নারিকেল ভাত হয়ে গেলে উপরে চিংড়ি মাছ ভাজা ছড়িয়ে দিয়ে এইবার আবার ঢাকনা দিয়ে রাখুন। একটু পর গরম গরম পরিবেশন করুন। নারিকেল ভাত আপনারা চিকেন ফ্রাই বা পাপড় টাইপের কিছু মচমচে খাবার দিয়ে খেতে পারেন।    


নারিকেল ভাত রান্নার রেসিপির সাথে চলুন বর্মী মসলার রেসিপিটাও দেখে নিন 

বর্মী তরকারির মসলার রেসিপিটাও আমাদের মতোই। 

উপকরণ- সাত-আট টা মরিচ, গোলমরিচ কয়েকটি,  সামান্য ধনে পাতা, আদা,  পেঁয়াজ ও লবণ। বেশ করে বেঁটে টাটকা ব্যবহার করুন বা শুকনো গুড়ো করে বোতলে রেখে ব্যবহার করতে পারবেন।                                                                   

                                               

Post a Comment

0 Comments