মুগের ডালের মুড়িঘণ্ট খুবই টেস্টি একটি খাবার। যখন-তখনই এই খাবার টা খাওয়া যায়। তবে হালকা ঠান্ডাতে গরম গরম মুগের ডালের মুড়িঘন্ট খেতে অসাধরন লাগে। মুড়িঘণ্ট ভাত, রুটি, পোলাও সবকিছু দিয়েই খাওয়া যায়।



উপকরণঃ

> ভাজা মুগের ডাল

> রুই মাছের মুড়ো

> মরিচ বাঁটা ৩ চা চামচ

> আদা বাঁটা ১ চা চামচ

> পেঁযাজ বাঁটা ২ চা চামচ

> জিরা বাঁটা ২ চা চামচ

> লবণ

> তেল

> চিনি

> টক দই

> তেজপাতা

> শুকনো মরিচ ৩-৪ টি

> গরম মসলা

> ঘি

প্রস্তুত প্রণালীঃ

মুগের ডাল গুলো ভাল করে ঝেড়ে বেছে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ফুটন্ত পানিতে ছেড়ে দিতে হবে। আর্ধেক সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখুন। এইবার রুইমাছের মুড়ো টা হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখুন। ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে মাছের মুড়ো টা লাল করে ভেজে তুলে নিন। তেলে পেঁয়াজ বাঁটা, আদা বাঁটা, হলুদ গুড়ো, মরিচ বাঁটা অল্প পানিতে গুলে ঢেলে দিন; মসলা অর্ধেক ভাজা হয়ে গেলে টকদই, লবণ, চিনি দিয়ে মসলা ভাল করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছের মুড়ো দিয়ে নাড়াচাড়া করে আধসিদ্ধ মুগের ডাল মসলা মাখা মাছের কাঁটার ভেতরে ঢেলে দিন। ডাল সিদ্ধ হয়ে এলে মাছের মাথা ভাল করে ভেজে সমস্তটা নামিয়ে নিন। অন্য পাত্রে এখন ঘি দিয়ে তেজপাতা, গরম মসলা শুকনো মরিচ ফোড়ন দিয়ে তাতে ডাল সহ মাছের মাথা ঢেলে দিন। ফুটে উঠলে নামিয়েনিন। এখন একটু জিরার গুড়ো ছিটিয়ে দিন তৈরি হয়ে গেল রুইমাছের মুড়িঘণ্ট গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু রুইমাছের মুড়িঘণ্ট।