How To Cook Hilsha Fish Korma Full Recipe | ইলিশ মাছের কোর্মা

কি ইলিশ মাছের কোর্মা লেখা দেখে মুখে পানি চলে আসলো তো….! চলুন দেখে নিন ইলিশ মাছের কোর্মা রান্নার রেসিপি—



উপকরণঃ 

> বড় ইলিশ মাছের টুকরো

> পেঁয়াজ বাঁটা ৩ চা চামচ

> আদা বাঁটা ১ চা চামচ

>  জিরা বাঁটা ২ চা চামচ

> কাঁচা মরিচ বাঁটা

> তেজপাতা

> টকদই

> লবণ

> চিনি

> গরম মসলা

> ঘি বা তেল

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে মাছটি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখুন । এইবার মাছের টুকরো গুলোর সাথে একটু লবণ, আদা, জিরা, পেঁয়াজ, মরিচ বাঁটা ও টকদই মাখিয়ে কিছুক্ষণ রাখুন । এইাবার হালকা করে ফ্রাইপ্যানে ঘি দিয়ে মাছের টুকরো গুলো একটু ভেজে নিন। এখন ফ্রাইপ্যানে আরও একটু ঘি দিয়ে গরম হলে তেজপাতা, গরম মসলা ফোড়ন দিন। তারপর ঐ মাখানো মসলা গুলো ঢেলে দিন। মসলা গুলো একটু ফুটে এলে মাছের টুকরো গুলো দিয়ে ঢাকা দিন । অল্প আঁচে রান্না করুন। একটু পরে সামান্য চিনি ছিটিয়ে দিন। মাছ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। নামানোর আগে কয়েকটি কাঁচা মরিচ কেটে দিন । এতে সুন্দর একটি গন্ধ বের হবে। ইলিশ মাছের কোর্মা পোলাও দিয়ে খেতে বেশি ভাল লাগবে। ( মরিচ বাঁটা ও লবণ পরিমাণ মত। আর টকদই টা একটু বেশি পরিমাণে দিবেন)।

Post a Comment

0 Comments