How To Cook Hilsa fish do-onion Full Recipe| ইলিশ মাছের দো-পেঁয়াজি

ইলিশ মাছের কথা শুনলেই মনে পড়ে যায় আমার আম্মুর হাতের আসাধারন রান্নার কথা। আমার আম্মু এত মজা করে রান্না করে তা শুধু অনুভব করা যায় বলা যায় না। আজ আমি আপনাদের যে রান্না’টার রেসিপি দিব তা আমার আম্মুর কাছ থেকেই শেখা। তো চলুন ইলিশ মাছের দো-পেঁয়াজি কিভাবে রান্না করতে হরে তা দেখে নি…



উপকরণঃ

> পেঁয়াজ কুচি ২ কাপ

> পেঁয়াজ বাঁটা ৩ চা চামচ

> আদা বাঁটা ১ চা চামচ

> জিরা বাঁটা ২ চা চামচ

> কাঁচা মরিচ বাঁটা ৩ চা চামচ

> হলুদ গুড়ো

> মরিচ গুড়ো

> লবণ

> তেল

( লবণ, মরিচ এইগুলা আপনারা আপনাদের স্বাদ মত দিবেন )

প্রস্তুত প্রণালীঃ

ইলিশ মাছের মাথা ও লেজ বাদে বাকি মাছের পিচ গুলো ভাল করে ধুয়ে লবণ, হলুদ, একটু মরিচ গুড়ো, পেঁয়াজ বাঁটা ও তেল দিয়ে মেখে রাখতে হবে। এখন চুলার উপর ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মত তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে কাটা পেঁয়াজ গুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ লালচে করে ভাজা যাবে না। কাঁচা কাঁচা থাকতেই সমস্ত বাঁটা মসলা ও লবণ  দিয়ে দিতে হবে। এবার মসলা টা ভাল করে কষান । মসলা কষানো হয়ে গেলে মাখিয়ে রাখা মাছ গুলো হাত দিয়ে বসিয়ে  দিন। মাছের পিচ গুলো যেনো মসলা দিয়ে ঢেকে থাকে সেদিকে লক্ষ্য রাখুন। এই রান্না’টা করার জন্য মাছ গুলো ভাজতে হয় না । তাই মাছ কষানোর সময় যেন ভেঙ্গে না যায়। কষানোর সময় আর একটু পেঁয়াজ কুচি দিন। মাছের উপর যখন তেল উঠে আসবে তখন সামান্য পানি দিন। এবার চুলার আঁচ টা কমিয়ে দিয়ে ঢাকনা দিন। কিছুক্ষণ ফুটানোর পর ঝোল ঘন হয়ে এলে কয়েকটি কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিন। চুলা বন্ধ করে দিন। এখন ভাজা জিরের গুড়ো ছিটিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। ৫ মিনিট পর খুলুন । হয়ে গেল সুঘ্রাণ যুক্ত ইলিশ মাছের দো-পেঁয়াজি।

Post a Comment

0 Comments