How To Cook Coconut Shrimp Curry Full Recipe | নারিকেল চিংড়ির কারি

চিংড়ি মাছ আমাদের সবারই খুব পছন্দ । বিভিন্ন ভাবে চিংড়ি মাছ রান্না করে আমরা সবাই খায় । আজ আমি নারিকেল চিংড়ির কারি রান্নার রেসিপি দিব –



প্রয়োজনীয় উপকরণঃ

> চিংড়ি মাছ ৫০০ গ্রাম

> ঘি ৫০ গ্রাম

> পেঁয়াজ বাঁটা ৪ চা চামচ

> হলুদ বাঁটা ১ চা চামচ

> রসুন বাঁটা ১ চা চামচ

> আদা বাঁটা ১ চা চামচ

> ছয়টা লবঙ্গ গুড়ো

> চার টা ছোট এলাচ গুড়ো

> দারচিনি গুড়ো সামান্য

> কঁচা মরিচ বাঁটা

> লবণ

> সরিষা বাঁটা

> চিনি বড় চামচ এর ১ চামচ এবং নারিকেলের দুধ ২৫০ গ্রাম

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে নরম শাঁস দেখে একটি নারিকেল কেটে নিন । এবার চিংড়ি মাছ গুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভাল করে ধুয়ে নিতে হবে । মাছ গুলো ধোয়া হয়ে গেলে তাতে আদা বাঁটা, পেঁয়াজ বাঁটা, কাঁচা মরিচ বঁটা, লবণ ও ঘি বা তেল দিয়ে মেখে নিতে হবে । ২০ মিনিট এর মত মাখিয়ে রাখুন। এবার নারিকেলের মুখের কাছটাতে অল্প করে গোল করে কাটতে হবে । এবার ঐ মাখানো মাছ গুলোতে লরঙ্গ, এলাচ ও দারচিনি গুড়া দিয়ে আবার একটু মেখে নিতে হবে । মাখানো হয়ে গেলে ঐ মাছ গুলো নারিকেলের মধ্যে দিয়ে দিতে হবে । এখন নারিকেল টা যেমন ছিল তেমন ভাবে চাপা দিয়ে জোড়ার মুখে ময়দা মেখে লাগিয়ে দিন । তারপর একতাল নরম মাটি দিয়ে নারিকেল টা ঢেকে একটা তালের মত করতে হবে । পরে ঐ তালটি এমনভাবে আগুনের ভেতরে বসাতে হবে যেন সমস্ত জায়গায় আগুনের তাপ ঠিকমত লাগে । মাটির প্রলেপটা পুড়ে লাল হয়ে গেলে সেটা সাবধানে আগুন থেকে বের করতে হবে । এবার নারিকেল থেকে মাটি গুলো ছাড়িয়ে নিতে হবে । আস্তে আস্তে নারিকেল থেকে মাছ গুলো বের করে পরিবেশন করুন । মাছ বের করার সময় যেন বাইরের মাটি না মিশে যায় তা লক্ষ্য রাখতে হবে ।

Post a Comment

0 Comments