বর্তমানে চিকেন ফ্রাইড রাইস অনেকেই খেতে খুব পছন্দ করে। আমারও বেশ ভালই লাগে। অনেকেরই নাম শুনে খেতে ইচ্ছে করে কিন্তু কিভাবে করে সেটা নিয়েই ঝামেলাতে পরেন। সেজন্যই আপনাদের কথা ভেবে আজ আমি চিকেন ফ্যাইড রাইস রান্নার রেসিপি নিয়ে এসেছি….



উপকরণঃ

> ঠান্ডা ভাত

> ডিম ৩ টি

> মুরগীর সিদ্ধ মাংস ইচ্ছে মত

> টেস্টিং সল্ট ১/২ চা চামচ

> সয়াসস্ ৩ টেবিল চামচ

> পেঁয়াজ কুচি ১ কাপ

> চিনি ২ চা চামচ

> বাদাম তেল

> লবণ

> কাঁচা মরিচ

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে ডিম দুটি ভেঙ্গে ফেটিয়ে নিন। এবার চুলার উপর ফ্রাইপ্যান দিয়ে একটু তেল দিন, ডিমটা অমলেট বানিয়ে ফেলুন। অমলেট হয়ে গেলে ছুরি দিয়ে কেটে কুচি করে রাখুন। এখন ফ্রাইপ্যানে বাকি তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিন। একটু লাল হয়ে গেলে তাতে ঠান্ডা ভাত গুলো দিয়ে দিন। আপনারা চাইলে ভাত রান্না করে ঠান্ডা করে নিন। ফ্রাইড রাইস এর জন্য ভাত অর্ধেক সিদ্ধ করে নিন এতে রাইস টা ঝরঝরে হবে। এখন নাড়তে থাকতে হবে। তারপর ভাতের মধ্যে সয়াসস্, টেস্টিং সল্ট, চিনি, কাঁচা মরিচ দিয়ে দিন। এবার সিদ্ধ করা মুরগীর মাংস গুলা , ডিমের কুচি দিয়ে ভাল ভাবে নাড়তে থাকুন। কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে ভাজতে থাকুন। টেস্ট করুন সব উপকরণ গুলো ঠিক আছে কিনা। পরিবারের সাবাইকে নিয়ে গরম গরম পরিবেশন করুন। একটু টমেটো, শসা দিয়ে সালাদ করে খান ভাল লাগবে।