How To Cook Fish Chop Full Recipe | মাছের চপ

মাছে-ভাতে বাঙ্গালি এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত । মাছ খেতে আমরা সবাই খুব ভালবাসি । মাছ দিয়ে অনেক রকম রান্ন করা যায় । আজকে আমি আপনাদের মাছের চপ এর রেসিপি দিব ।


উপকরণঃ

> বড় মাছের টুকরো

> আলু ২ টি

> আদা বাঁটা ১ চা চামচ

> মরিচ বাঁটা

> রসুন বাঁটা ২ চা চামচ

> জিরা বাঁটা ২ চা চামচ

> পেঁয়াজ বাঁটা ২ চা চামচ

> মসলা গুড়ো

> চিনি

> তেল

> বিস্কুটের গুড়ো

> ডিম ২-৩ টা

> তেজপাতা

> কিসমিস

প্রস্তুত প্রণালীঃ

মাছের টুকরো গুলো ধুয়ে পানিতে দিয়ে সিদ্ধ করে কাঁটা বেছে নিন । এইবার আলু ২ টি সিদ্ধ করে বেঁটে রাখুন। কিসমিস গুলো পানিতে ভিজিয়ে রাখুন। এখন বাছা মাছ গুলোর সাথে আদা, রসুন, মরিচ, জিরা, পেঁয়াজ বাঁটা এবং লবণ ও চিনি ভালভাবে মাখিয়ে নিন । এইবার ফ্রইপ্যানে তেল দিয়ে একটি তেজপাতা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি গুলো দিয়ে একটু বাদামি রং করে ভেজে নিন । এরপর মাখানো মাছ গুলো দিয়ে নাড়তে থাকুন । মাছ ভাজার গন্ধ বের হলে ভিজিয়ে রাখা কিসমিস ও গরম মসলা গুড়ো ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে রাখুন । একটি বাটিতে ডিম ভেঙ্গে গুলে নিন আর বিস্কুটের গুড়ো তৈরি করে নিন। সিদ্ধ আলু মিহি করে মেখে তারসাথে জিরা গুড়ো, লবণ মাখিয়ে ছোট ছোট করে গুলি তৈরি করে নিন। এখন ঐ আলুর গুলি গুলোর ভেতরে গর্ত করে মাছের পুর দিয়ে মুখ বন্ধ করে চপের আকারে তৈরি করে নিন। এরপর ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুড়ো মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন । ব্যাচ হয়ে গেলো ঝটপট মজাদার মাছের চপ । ভাত, রুটি, মুড়ি সবকিছু দিয়েই মচমচে মাছের এই চপ খেতে পারবেন ।

Post a Comment

0 Comments